বিশ্ব

অস্ট্রেলিয়ায় ২০ মার্চ ঈদুল ফিতর

অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। একই দিন ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন। দেশটিতে রমজানের শেষ দিন হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল রমজান মাসের শুরু ও শেষ, শাওয়ালের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণে নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি হিসেবে গ্রহণ করে। এর মধ্যে রয়েছে সূর্যাস্তের আগে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের পর কতক্ষণ চাঁদ দৃশ্যমান থাকে এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে তা দেখা যাওয়ার সম্ভাবনা।

কাউন্সিল জানায়, এ ধরনের মানদণ্ড বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি ফিকহভিত্তিক পরিষদ এবং ধর্মীয় সংস্থাও অনুসরণ করে থাকে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel