আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৫ – ২৬ অর্থ বছরের যাকাতের অর্থের চেক বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার ( ১৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চেক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক ১৬ জন অসহায়, গরীব,দুস্থ ও হতদরিদ্রদের মাঝে তুলে দেন। প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ তোফাজ্জল হোসেন জানান, আবেদনের প্রেক্ষিতে যাঁচাই-বাছাই পূর্বক চলতি অর্থ বছরের যাকাত ফান্ড হতে ১৬ জন অসহায় দুস্থকে মোট ৮০,১৬০/-(আশি হাজার একশত ষাট) টাকা প্রদান করা হয়েছে। ইউএনও রিপামনি দেবী জানান, প্রত্যেক বছর সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে যাকাত প্রদান করা হয়ে থাকে।
আবদনের প্রেক্ষিতে যাঁচাই- বাছাই করে প্রকৃত হতদরিদ্রদের মাঝে যাকাতের অর্থ প্রদান করা হয়েছে। এভাবে যদি যাঁচাই -বাছাই করে যাকাত প্রদান করা হয়, তাহলে প্রকৃত অর্থে যারা যাকাত পাওয়ার যোগ্য, তারাই যাকাত পাবে এবং এই টাকা পেয়ে তারা কিছুটা উপকৃত হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।