ক্রিকেটের যে টুর্নামেন্টই হোক না কেন, ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখতেই হবে। সেই ধারাবাহিকতাই যেন দেখা যাচ্ছে হংকং সিক্সেস টুর্নামেন্টে। সর্বশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। [ad1st_banner]
সাবেক ও বর্তমানদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে।
টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা দুই দল মুখোমুখি হবে আগামী ৯ নভেম্বর। ম্যাচটি হবে হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে।
ভারতের দলে নেতৃত্ব দেবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। ভারতের হয়ে খেলবেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।
আর পাকিস্তানের নেতৃত্বে থাকছেন পেসার আব্বাস আফ্রিদি।
১২ দলের এই টুর্নামেন্ট ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে ভারত-পাকিস্তানের আরেক সঙ্গী কুয়েত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের দুই সঙ্গী হচ্ছে হংকং ও শ্রীলঙ্কা।
৭ থেকে ৯ নভেম্বরের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৯টি।
প্রত্যেক দলে ৬ জন করে ক্রিকেটার খেলবেন। উইকেটরক্ষক বাদে সবাইকে বল করতে হবে। তাই একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা।
গ্রুপ এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ সি: ভারত, পাকিস্তান, কুয়েত
গ্রুপ ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।