বিনোদন

কাশফুলের শুভ্রতায় উজ্জ্বল বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের মন জয় করেছেন কাশফুলের শুভ্রতার মাঝে ধারণ করা কিছু ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করে। এই অভিনেত্রীর ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। [ad1st_banner]

ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’

নায়িকার এই মনোমুগ্ধকর উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে বুবলীর রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel