দিনাজপুর

কাহারোলে ঐতিহাসিক রাস উৎসব শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির। প্রায় ২ শত ৭৪ বছর যাবৎ এই ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজী মন্দিরে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। [ad1st_banner]

তারই ধারাবাহিকতায় ৫ নভেম্বর ২০২৫ বুধবার বিকেলে দিনাজপুর রাজদেবত্বর ষ্টেটের আয়োজনে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে, এক মাস ব্যাপী ঐতিহাসিক কান্তজীউ রাস উৎসব মেলার উদ্বোধন করা হয়েছে।

এই ঐতিহাসিক কান্তজী রাস উৎসব মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, কাহারোল -বোচাগন্জ এ এস পি (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, কাহারোল উপজেলা সহকারী (ভূমি) কমিশনার প্রবীর কুমার বিশ্বাস, দিনাজপুর -০১ আসনের বি এন পির দলীয় মনোনীত প্রার্থী বীর গন্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সত্যজিৎ কুমার কুন্ডু, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, ডাঃ ডি সি রায়, রাজদেবত্বর ষ্টেটের এজেন্ট বাবু রনজিৎ কুমার সিংহ, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্বরুপ কুমার বক্সি, কাহারোল -বীর গন্জ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান দিনাজপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক উত্তম কুমার রায় প্রমূখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel