দিনাজপুর

কাহারোলে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

বুধবার ৫ নভেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ ভবন চত্ত্বরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়

রবি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম। সভাপতিত্ত্ব করেণ কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ

অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহান বীশ। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশেদ হাসান ও মৎস কর্মকর্তা জোবাইদা নাজনীন।

কৃষি প্রণোদনার মধ্যে ছিল সরিষা ১৩ শত জন কৃষক, উপকরণ ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel