রংপুর বিভাগ

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে নিহত ২, নিখোঁজ ১

কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা চাপায় মিন্টু মিয়া (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন ব্রহ্মপুত্র নদের পানিতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার কড়াইবরিশালের গাজীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে।

নিখোঁজ ফরিদ হো‌সেন (৩২) ইসহাক আলীর ছেলে। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান নৌকার মালিক মিন্টু মিয়া ও ফরিদ হো‌সেন।

ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিঁড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ মিয়া ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানান। নিখোঁজ ফরিদ হোসনকে খুঁজে পেতে স্বজন ও স্থানীয়রা রাত থেকেই নদীতে খোঁজার চেষ্টা করলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা।

এসময় একটি নৌকা মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ফরিদ হোসন নদীতে পড়ে নিখোঁজ হন। আজ (রবিবার) সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। তবে নিখোঁজ ফরিদ মিয়াকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনো নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আসমা আক্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel