রংপুর বিভাগ

কুড়িগ্রামে সেমাই উৎপাদনে টেক্সটাইলের রং ব‍্যবহারে বেকারিকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই ও বেকারিপণ্য প্রস্তুতের অভিযোগে কুমিল্লা বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট আইন, ২০১৮ ও বিএসটিআই আইনের স্টান্ডার্ড অনুযায়ী খাদ‍্যপণ্য প্রস্তুত না করার অপরাধে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ‘কুমিল্লা বেকারির কারখানায়’ উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কায‍্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানিয়েছে, অভিযান চলাকালে বেকারি ও লাচ্চা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, খাদ‍্যের রং ব‍্যবহারের পরিবর্তে টেক্সটাইলের রং ব‍্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত এবং খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একই সঙ্গে সব খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel