দিনাজপুর

খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়ার পক্ষে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার হোসেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শেষপর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারকমণ্ডলী, উপস্থাপক, খেলা পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel