গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস তল্লাশি করে দুই কেজি গাঁজা জব্দ করেছে ডিএনসির দল। একইসঙ্গে হোসনে আরা (৩২) ও আসমা আক্তার (২৭) নামের দুই নারীকেও গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেষপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
গ্রেফতার হওয়া হোসনে আরা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও আসমা আক্তার একই গ্রামের আমিনুল হকের স্ত্রী।
অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসান পরিবহনের নামের একটি যাত্রীবাহী বাস থেকে দুই কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। এ মাদক বহনের দায়ে হোসনে আরা ও আসমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার হওয়া মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।