চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
সিটিজেএর সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারান সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসা জনিত কারণে দেশের বাইরে বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এসময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদের এসময় তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর ও অকথ্যভাষায় গালাগাল করেন। এখনও হামলার শিকার হলে সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে প্রশাসন এই অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না। সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৭ তারিখ প্রার্থী বাতিলের দাবিতে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনী সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের এ সাংবাদিক পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।