দিনাজপুর

চিরিরবন্দরে অধ্যক্ষ আলহাজ্জ মোঃ আব্দুস সালাম নুরীর ইন্তেকাল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ব্রহ্মপুর সাহাপুর বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্জ মোঃ আব্দুস সালাম নুরী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন রংপুর ডক্টরস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে ১৫ মার্চ রবিবার আনুমানিক বেলা ১১ টায় ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel