দিনাজপুর

চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে রাহে জান্নাত (২৫) নামে এক কন্যা সন্তানের জননী গৃহবধু ঘরের ফ্যানে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ফকিরপাড়ায় ঘটেছে। ওই গৃহবধু সাংবাদিক আলহাজ্ব নুর আলমের (৩৫) স্ত্রী। [ad1st_banner]

পরিবারের লোকজন জানায়, রাত ১০ টার পর ওই গৃহবধু তার একমাত্র ৫ বছরের মেয়েকে ঘর হতে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও ওই গৃহবধু দরজা না খোলানোয় বাড়ির মহিলারা ফোন করে পরিবারের অন্যান্য সদস্যদের বাজার থেকে ডেনে আনে। সকলে মিলে দরজা ভেঙ্গে মরদেহ ঝুলানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ বলেন, ঘটনা জানতে পেরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল করে।

ওই গৃহবধুর পিতা মোজাম্মেল হক বলেন, তার মেয়ে বিয়ের পূর্ব থেকে মানসিক রোগে আক্রান্ত ছিল। হঠাৎ সুস্থ ও হঠাৎ অসুস্থ হয়ে আত্মহত্যা করতে চাইত। ইতিপূর্বে দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। অনেক চিকিৎসা করেও সুস্থ করা যায়নি।

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর অনুমতি নিয়ে আসায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel