দিনাজপুর

জেলা ফুটবর দলের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সৈয়দ জাহাঙ্গীর

দিনাজপুর সংবাদদাতাঃ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ দিনাজপুর জেলা জাতীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় কর্মকতা ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুর ৩ টায় আরজে লাইভ বেকারী এন্ড কুইস বাইটস এর আয়োজনে দিনাজপুর সদর সমিতি ঢাকার সহযোগিতায় গণেশতলায় স্থানীয় একটি মিলনায়তনে খেলোয়াড় – কর্মকতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল।

সংবর্ধনা সভায় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন নুতন প্রজন্মকে মাদক,সন্ত্রাস মুক্ত করতে খেলাধুলার বিকল্প নাই । একমাত্র খেলাধূলা আর সাংস্কৃতিক চর্চা সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভুমিকা পালন করে।

তিনি বলেন জাতীয় পর্যায়ে অর্জিত এ সাফল্য দিনাজপুরের জন্য গৌরবের। দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে আলোকিত ও সমৃদ্ধ করতে সংগঠক,খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা গ্রহনে আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আমি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে নিশ্চই ক্রীড়াজগতকে দেশের উচ্চতর স্থানে নেওয়া সম্ভব।

জেলার ফুটবল খেলোয়াড়দের অনুশীলন এবং আগামীদিনে আরো ভালো ফলাফল করবে এই প্রত্যাশায় এসোসিয়েশনের কর্মকান্ড গতিশীল করতে আর্থিক সহায়তার ঘোষনা দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় আরো বক্তব্য দেন দলের ম্যানেজার মাসুদ রানা,কোচ শামীম আহমেদ,দিনাজপুর সদর সমিতি ঢাকার কর্মকতা সাংবাদিক হুমায়ুন চিস্তী ,আরজে বেকারীর স্বত্বাধিকারী জুয়েল ও রাসেল।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম খেলোয়াড় ও কর্মকতাদের হাতে ক্রেষ্ট , ফুল ও উপহার তুলে দেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel