রাজশাহী

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র পরিদর্শন শেষে জানিয়েছেন, কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, “আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগত। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারনে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো এখন দুই-তিন ঘণ্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারণক্ষমতা আছে সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।”

জ্বালানিমন্ত্রী বলেন, “জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেলো, কোথাও কোন ডিজার্ভেশন হয় নাই। এখন ঝড় হয়ে গেলে যদি কিছু সময় বিদ্যুৎ বন্ধ থাকে সেটি লোডশেডিং নয়।”

‘যে পেট্রোল পাম্পে এক লড়ি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জে দুজন ধরা পড়েছে, সারা দেশেও ধরা পড়ছে’-যোগ করেন তিনি।

এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel