রংপুর বিভাগ

জ্বালানি সাশ্রয় নিশ্চিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধ

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ (৯ মার্চ) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সব একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক রোববার (৮ মার্চ) জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের মহৎ উদ্দেশে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে আগামীকাল (৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং দাফতরিক অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এই নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel