রংপুর বিভাগ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালী

গাইবান্ধা প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর অগ্রভাগে ডেঙ্গু মশা নিধন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতীকী চিত্র ও বার্তা সংবলিত একটি বিশাল সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়।

র‍্যালীতে সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, বিএনসিসি, স্কাউটস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে এবং আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগে থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসনের কর্মকর্তারা জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ছাদে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।

জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অভিযান ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel