দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে হিটষ্ট্রোকে এনায়েতুল করিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালের দিকে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
মৃত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোঁর ইউনিয়নের সাতোঁর গ্রামের মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
তিনি কাহারোল উপজেলার তাঁরগাও ইউনিয়নের ইছাইল গ্রামে শশুড় বাড়ী থেকে ফেরার পথে পাম্পে তেল দেয়া দেখে তেল নিতে ঢুকে ষ্ট্রোক করে মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এনায়েতুল করিম সকালে শশুড়বাড়ী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনের কাছে পৌছে দেখেন তেল দিচ্ছে। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে তেল নেয়ার জন্য পাম্পের ভিতরে প্রবেশ করেন। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে এক পর্যায ঘামতে শুরু করেন। এ সময় তিনি ষ্ট্রোক করে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। তেলের জন্য অপেক্ষমান লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, তেল নেয়ার জন্য লাইনে দাড়িয়ে তাকা অবস্থায় এনায়েতুল করিম অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।