মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ও উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। এতে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।