স্টাফ রিপোর্টার: ৬ই অক্টোবর বৃহস্পতিবার, দিনাজপুর পৌর এলাকার রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ বেঁড়ীবাঁধ মোড় পর্যন্ত পি.সি.বি. রোড, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক (WBDAL) এর অর্থায়নে। মোট চুক্তিমূল্য ধরা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা ৭৬০ পয়সা।
কাজের আনুষ্ঠানিক সূচনা হয় ২৭ অক্টোবর ২০২৪ তারিখে, এবং চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ২৭ অক্টোবর ২০২৬ তারিখে। পুরো প্রকল্পের কাজের ধরন— রাস্তা, ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপন।
প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দিনাজপুর পৌরসভার ঠিকাদারি দায়িত্বে রয়েছেন মোঃ খায়রুল কবির রানা, এস.এম.সি রোড, গুপ্তপাড়া, রংপুর।
তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ময়েজ উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা, মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, সহকারী প্রকৌশলী (সিভিল), দিনাজপুর পৌরসভা।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পটি সম্পন্ন হলে রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ মোড় পর্যন্ত রাস্তাটি আধুনিক নগর মানের হবে, যান চলাচল সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মো মিনারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী , ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।