দিনাজপুর

দিনাজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়।

রবিবার (১৫ মার্চ )এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবদুল্লাহ আল মাসুদ তুষারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনাজপুর সদর উপজেলার দশটি ইউনিয়নের ১০ জন প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি এমওপি(মিউরিয়েট অব পটাশ) এবং ৫ কেজি ডিএপি( ডাই এমোনিয়াম পসফেট)বিতরনের মধ্যে দিয়ে কৃষি পণ্য বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসবের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কৃষকদের মাঝে যে বীজ দেওয়া হয়েছে, তাদের উৎপাদনের সফলতা আমাদের সফলতা। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে। তবে কৃষকদের উত্তরোত্তর সফলতাই আমাদের একমাত্র প্রত্যাশা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel