দিনাজপুর

দিনাজপুরে জমে উঠেছে উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী

দিনাজপুর সংবাদদাতাঃ ঈদের আনন্দকে আরও রঙিন করতে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তাদের মেলা।

অনলাইন ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস কমিউনিটি এর সদস্যদের ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে হচ্ছে এই মেলা।

শহরের ইন্সটিউট মাঠে আয়োজিত এ মেলায় স্থান পাওয়া ২৫ টি স্টলে রয়েছে মুখরোচক খাবার, রকমারি পোশাক, উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক,প্রশাধনী,শিশুদের খেলাঘর সহ অনেক কিছু। মেলায় ছোট বড় সব বয়সী নারী পুরুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।

ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরে , তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করার লক্ষ্যে এমন উদ্যোগ।কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে শুধু কেনাবেচা নয়, প্রতিভা বিকাশ ও শিক্ষণীয় সমাহার ছিল মেলাজুড়ে।

গেল রাতে মেলার উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম । গ্রুপের এডমিন আফরিন মৌ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফরোজ মাহমুদ বন্যার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ‌।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel