স্টাফ রিপোর্টার:দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও হেলমেট বিতরণ করা হয়েছে। [ad1st_banner]
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসকের আয়োজনে এবং বিআরটিএ বিভাগের ব্যবস্থাপনায় নিরাপদ সড়ক বাস্তবায়ন ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভার শুরুতেই জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন,দেশের পুরাতন জেলা গুলোর মধ্যে দিনাজপুর একটি বৃহত্তর জেলা।এই জেলা এখনো অনেক বড় পরিধি, যার মধ্য ১৩ টি উপজেলা ১০৩ টি ইউনিয়ন পরিষদ এবং ৯’টি পৌরসভা অবস্থিত। তিনি বলেন, দেশে চলমান উন্নয়নের সাথে রাস্তা-ঘাটের উন্নয়ন হওয়ায় বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। ফলে প্রতি নিয়ত সড় দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এসব সড়ক দুর্ঘটনা ফলে মৃত্যু সহ গুরুতর আহত ঘটনা এবং চিরতরে বন্ধুত্ব বরণ করছেন অনেকেই।
তিনি বলেন, গত অক্টোবর মাসে শুধু দিনাজপুর জেলাতে সড়ক দুর্ঘটন নিহত ৮ জন ও অনেক আহতদের মধ্য বি আর টি এ বিভাগ ৯৯ লক্ষ টাকা এক কালীন অনুদান প্রদান করেছেন।
যানবাহন চলাচলে সচেতনতা বৃদ্ধি করতে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের বাধ্যতা মূলক হেলমেট ব্যবহারে সরকার গুরুত্ব দিয়েছেন। শুধু এই জেলাতে প্রায় ৫ হাজার হেলমেট বিভিন্ন শ্রেণী পেশার মোটরসাইকেল চালকদের মধ্যে বিতারণ করা হয়েছে। সেই ধারা বাহিকতায় আজ উপস্থিত সাংবাদিকদের প্রত্যেককে একটি করে উন্নত মানের হেলমেট বিনামূল্যে প্রদান করা হয়।
সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয়,দিনাজপুর এখন ব্যাটারি চালিত অটো ও ইজিবাইকের শহরে পরিণত হয়েছে।এই বিষয়টি জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে উপস্থাপন করা হয়।
দিনাজপুর বিআরটিএ বিভাগের সহকারী পরিচালক মোঃ ময়নুল ইসলাম বলেন,জন দুর্ভোগ খুব দ্রত সময়ের মধ্য লাঘবে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের অন-লাইনে রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা শুরু করা হয়েছে।স্বচ্ছতার মধ্যে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ করতে তিনি সর্ব মহলের সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভায় দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,সাংবাদিক শাহ আলম শাহী,শাহারিয়ার হিরু, রোস্তম আলী মন্ডল, আনিসুর রহমান দুলাল, এমদাদুল হক মিলন সহ প্রমূখ সভায় মতামত ব্যক্ত করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।