দিনাজপুর

দিনাজপুরে মাদকবিরোধী বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতামূলক আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

২৫ শে মার্চ দিনাজপুর সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড লিচু বাগানে এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কত আলী থানার ওসি নুরুন্নবী, মাদকবিরোধী ,বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কমিটির সভাপতি মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি মোঃ আমজাদ আলী, মোঃ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, কোষাধক্ষ মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোঃ রনি ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ রমজান আলী, মোঃ মমিনুল ইসলাম, মোঃ রনি মোঃ জুয়েল সহ ইউনিয়নের ওয়ার্ডের স্থানীয় ব্যক্তিবর্গ ।

আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ এক হযে মাদক নির্মল করতে একে অপরের সহযোগিতা করার আশা ব্যক্ত করে বক্তারা বলেন বর্তমান ও আগামী প্রজন্ম সহ দেশ ও জাতিকে রক্ষা করতে মাদকের বিরোধিতার কোন বিকল্প নেই তাই সকলকে এক হয়ে মাদক বিরোধী বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতামূলক মনোভাব গড়ে তুলতে হবে ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel