দিনাজপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জেলাবাসি স্মরন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী, ফ্রি মেডিকেল ক্যাম্প, মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-কারাগার, ভবঘরে কেন্দ্রসমূহে ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবসের শুরুতে সকালে ৬টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মতিস্তম্ভে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আর মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
এছাড়া দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক, সংগঠনের নেতাকর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড়মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শারিরীক কসরত প্রদর্শন করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য সধীবৃন্দ বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।