দিনাজপুর জেলা প্রতিনিধি ॥ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ বলেছেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। অনেক মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, ফলে তাদের কষ্ট নিয়ে বাঁচতে হয়। এই ক্যাম্পের মাধ্যমে তারা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৮শে মার্চ-২০২৬ শনিবার সকালে দিনাজপুর পৌর শহরের এক নং ওয়ার্ডের লালবাগ কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চারবারের সাবেক পৌর কাউন্সিলর ও সমাজসেবক মোঃ রবিউল ইসলাম রবির সার্বিক তত্ত্বাবধানে ও দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং আন্দেরী হিলফি ব্রণ জার্মানির সহযোগিতায় বিনামূল্যে দিনব্যাপী ফ্রী স্ক্যানিং আইওএল আই ক্যাম্প ২০২৫-২০২৬ (চক্ষু ক্যাম্প) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও লালবাগ কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালবাগ কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মর্জিনা খাতুন, ব্যবসায়ী মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ বিনু চন্দ্র রায় এর নেতৃত্বে ৫ সদস্য মেডিকেল টিম এই চক্ষু ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ১ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার মহিলা -পুরুষ ও শিশুসহ প্রায় ৪ শতাধিক রোগীতে প্রাথমিকভাবে বিনামূল্যে এই চিকিৎসা প্রদান করা হয় এবং বাছাই করে ৮৫ জন রোগীতে ছানি অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। তাদেরকে চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশনের মাধ্যমে বিনামূল্যে ল্যান্স স্থাপন করা হবে। শুরুতে ফিতা কেটে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ও প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।