দিনাজপুর

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের ২৪তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২৪তম বার্ষিক সাধারন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ-২০২৬ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের পুলহাটের চাউল কল মালিক গ্রুপের নিজস্ব মিলনায়তনে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের ২৪তম বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার। সাধারন সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। নিরীক্ষক কৃর্তক নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের কোষাধ্যক্ষ রজত কুমার বসাক।

বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি মোকাদ্দেসুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, ধঃসঃকঃ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মোছাদ্দেক হুসেন, মোঃ আবু বকর ছিদ্দীক (সভাপতি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি), নির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান, মোঃ সামিউল আলশ, মোঃ মোর্শেদুল ইসলাম।

অনুষ্ঠানে চাউল কল মালিক গ্রুপের প্রচার সম্পাদক মোঃ রবিউল আলম বাবুর উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সুজা-উর-রব চৌধুরী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, এ্যাডহক কমিটির সাবেক আহবায়ক ময়েজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, প্রসান্ত সাহা, রাজিউর রহমান রাজু, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দসহ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলহাট কালুপীর মাদ্রাসার মাওলানা মোঃ আবুল কাশেম সরকার ও গীতা পাঠ করেন শ্রী ভবদীশ চন্দ্র ব্যানার্জী। এছাড়াও উক্ত সাধারন সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি খালেদা জিয়ার খালাতো বোন, ক্রীড়াঙ্গনের মুখপাত্র মরহুমা শামীমা সাত্তার মিমু এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের দাবীতে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন এবং বিগত ১ বছরে দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের যে সকল সম্মানীত সদস্য/সদস্যা, তাদের পরিবার পরিজন ও জেলার বিশিষ্ট্য নাগরিকবৃন্দ যাঁরা চির বিদায় দিয়েছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel