দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল-কে হলি ল্যান্ড কলেজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ-২০২৬) দিনাজপুর জেলা পরিষদে হলি ল্যান্ড কলেজের উদ্যোগে দিনাজপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল-এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন পরিচালক মো. আফজাল হোসেন, আবাসিক পরিচালক মো. আব্দুল আজিজ, ক্যান্টিন পরিচালক মো. হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল মামুনুর রাব্বী প্রমুখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।