রাজশাহী

নাটোরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার তেঘরিয়া ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাতেই আসামিকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে তাকে জেল হাজতে প্রেরণ করা যায়।

আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধনগর ইউনিয়নের সহ-সভাপতি, নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটক সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য, নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের রাজশাহীর ফোর্স নিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে নলডাঙ্গা-সিংড়া সড়কে তল্লাশি চালিয়ে আসামিকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

নলডাঙ্গা থানার ওসি নুরে আলম জানান, এ ঘটনায় নাটোর র‍্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel