রাজশাহী

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’- প্রতিপাদ্যে জেলায় গণপ্রকৌশল দিবস পালন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে দশটায় আইডিইবি নাটোর জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ইকবাল হোসেন এবং আইডিইবি, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তফা কামাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে পারলে দক্ষতা অর্জিত হবে। তবেই কাঙ্ক্ষিত উন্নয়ন হবে টেকসই।

এর আগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel