রাজশাহী

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাইভেটকারের একজন যাত্রী ও ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel