রাজশাহী

নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আজ শনিবার উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ডা. শামস্ উদ্দিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইমরান হোসেন, হাড়-জোড় বিশেষজ্ঞ ডা. এটিএম শাফায়েত শামস রকি, গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন ও ডা. ইলোরা খাতুন, চক্ষু বিশেষজ্ঞ সবুজ আলী এবং দন্ত বিশেষজ্ঞ ডা. জাহিদ মুন্না সহস্রাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel