রংপুর বিভাগ

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ

গাইবান্ধা প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক গাইবান্ধা জেলা সংগঠকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ সংগঠন কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি শংকরী দেব, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সাংস্কৃতিক সম্পাদক সোমা সেন প্রমুখ।

বক্তারা বলেন উন্নত দেশ গঠনে নারীর ক্ষমতায়ন জরুরী। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীদের অধিকতর সম্পৃক্ত করার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নারীর সক্রিয় তৎপরতা বৃদ্ধির পরিবেশ থাকা আবশ্যক।

এই লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন দাবী জানিয়ে আসছে বিশেষত জাতীয় সংসদের নারীর আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি করে এই আসন সমূহে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালু করা, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশ গ্রহণ নিশ্চিত করা কেননা সুশাসন প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয়ভাবে উদ্ভূত সমস্যাবলীর সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় জনগণের চাহিদা পূরণের জন্য, স্থানীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা পালন করার সুযোগ থাকে।

জনগণের প্রতি কাজের দায়বদ্ধতা এবং জবাবদিহিতা মানবিক সমাজ গড়ে তুলতে পথ দেখায়। যদি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে নারীর দৃশ্যমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায় তাহলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel