আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশেষ এই দিনটি পালন করা হয়। এমন দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে উঞ্চ অভ্যর্থনা পেয়েছেন নারী ক্রিকেটাররা।
বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলার কাছে থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছেন নারী দলের সকল ক্রিকেটার। এ সময় বেশ হাস্যউজ্বল ছিলেন নারী ক্রিকেটাররা।
এ দিকে নারী দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল।’
মিরাজ আরও বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।