রংপুর বিভাগ

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ২য় শ্রেণির শিক্ষার্থী নিহত

নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (১০) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলা মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে ও শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে স্কুলের ক্লাস পার্টিতে অংশ নেয় ছোট্ট মার্জিয়া।

দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে কাছের হোটেল থেকে পানি আনতে যান চাচা। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি শান্ত করে স্বাভাবিক করে তোলে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে।

পরে পুলিশ ট্রাকটি থানায় নিতে চাইলে উৎসুক জনতা গাড়িটি নিজেদের হেফাজতে রাখে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel