বাবার যোগ্য উত্তরসূরি হতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের হয়ে ইতিহাস গড়া মহাতারকা রোনালদো যখন ক্যারিয়ারের শেষভাগে দাঁড়িয়ে তখনই তার ছেলে ডাক পেলেন পর্তুগালের জাতীয় দলের অনূর্ধ্ব-১৬ স্কোয়াডে। [ad1st_banner]
তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। প্রধান কোচ ফিলিপে রামোস ২২ জনের দল ঘোষণা করেছেন।
তাদের মধ্যেই ডাক পেয়েছেন সৌদি আরবের আল নাসরের একাডেমিতে থাকা ক্রিস্তিয়ানো জুনিয়র।
তুরস্কের আন্তালিয়া শহরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ। অনুর্ধ্ব-১৬ জাতীয় দলগুলোর এই টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে উদীয়মান প্রতিভাদের তুলে ধরা। সব ম্যাচই হবে তুরস্কের এমিরহান স্পোর্টস সেন্টারে।
গ্রুপ পর্বে পর্তুগাল খেলবে তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ ৩০ অক্টোবর, ওয়েলসের বিপক্ষে ম্যাচ ১ নভেম্বর এবং গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৪ নভেম্বর খেলবে পর্তুগিজরা।
এর আগে পর্তুগালের অনুর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছিলেন রোনালদো জুনিয়র। বাবার বিখ্যাত ৭ নাম্বার জার্সি পরে মাঠে নেমে জোড়া গোল করে ফাইনালে পর্তুগালকে জিতিয়েছিলেন তিনি।
বর্তমানে ‘জুনিয়র’ খেলছেন সৌদি ক্লাব আল-নাসরের যুব দলে। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব একাডেমিতেও খেলেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।