রংপুর বিভাগ

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান, পাট, তিল, গ্রীষ্মকালীন মুগ ও হলুদসহ বিভিন্ন ফসলের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট চাষের জন্য ১শ’ জন কৃষককে ১ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি সার এবং হলুদ চাষের জন্য ১০ জন কৃষককে ১ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি সার ছাড়াও আউশ ধান চাষে ১ হাজার কৃষককে ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার এবং তিল চাষের জন্য ১০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৩০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে দু’টি এয়ারফ্লো মেশিনও সরবরাহ করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং সঠিক পদ্ধতিতে সার প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel