বিশ্ব

পশ্চিম ইরানে বড় হামলা ইসরায়েলি বাহিনীর

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। গতকাল ছিল যুদ্ধের ১৬তম দিন। কিন্তু কেউই যুদ্ধ থেকে পিছু হটতে চাইছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে তিনি রাজি নন। তেহরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যাবে না তারা। মিশর ও ওমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বারস্থ হলেও কেউ রাজি হয়নি।

এদিকে ইরান অভিযোগ করেছে, আমেরিকা ৯/১১-এর মতো আরেকটি ঘটনা সাজানোর চেষ্টা করছে। আর এর দায়ভার তাদের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে। এরই মধ্যে গতকাল মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান দেখা যেতে পারে।

ইসরায়েল জানিয়েছে, অন্তত আরো তিন সপ্তাহ যুদ্ধ চলতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল দুপুর থেকেই দেশটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর
আইডিএফ জানিয়েছে, তারা পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও এক দফায় ব্যাপক ভিত্তিতে হামলা চালিয়েছে। এদিকে গতকাল মার্কিন সংবাদমাধ্যমে এনবিসিকে ট্রাম্প জানিয়েছেন, ‘মজার ছলে আমরা খারগ দ্বীপে আবার হামলা চালাতে পারি। পশ্চিম এশিয়ার যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

এর মধ্যে সামরিক সরঞ্জাম কিনতে ৮২৭ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ইসরায়েল সরকার।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel