বিশ্ব

পাকিস্তানে আফগান বাহিনীর হামলা, নিহত ১৪ সেনা

পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে ইসলামাবাদে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের বাহিনী। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১১ জন। খবর টোলো নিউজের।

আফগান মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের প্রধান সামরিক স্থাপনা হামজায় অভিযান চালানো হয়েছে। আফগানিস্তান এই অভিযানের নাম দিয়েছে রাদ-উল-জুলম।

সাদিক শিনওয়ারি নামে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, আফগান প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধমূলক এই অভিযানের মাধ্যমে এটি স্পষ্ট যে কাবুল পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা এবং দেশটির সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা রাখে।

তবে আফগানিস্তানের এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান। ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

এদিকে স্থানীয় কর্মকর্তারা টোলো নিউজকে জানিয়েছে, পাকিস্তানের সামরিক শাসন আফগানিস্তানের পাকতিকা এবং কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে।

কুনারের তথ্য ও কালচার মন্ত্রণালয়ের প্রধান জিয়াউররহমান স্পিংঘার বলেছেন, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট ছুড়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel