বিশ্ব

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। রোববার (১৫ মার্চ) ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট সংগঠন ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর সদস্যদের উপস্থিতির খবরের ভিত্তিতে এই গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়।’

উল্লেখ্য, ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামটি পাকিস্তান রাষ্ট্র নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝাতে ব্যবহার করে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘সন্ত্রাসী’দের অবস্থান লক্ষ্য করে কার্যকরভাবে অভিযান চালান। তীব্র গোলাগুলির পর পাঁচজন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এরা ভারতের মদদপুষ্ট ‘সন্ত্রাসী’ ছিল এবং এলাকায় বহু ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়িত ছিল।

এলাকায় আরও কোনো ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান (স্যানিটাইজেশন অপারেশন) চালানো হচ্ছে। আইএসপিআর জানায়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তাদের অভিযান জোরদারভাবে চালিয়ে যাবে।

লাক্কি মারওয়াতে সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে সর্বশেষ অভিযান। এর দুই দিন আগে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) একই জেলায় আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে ছয়জন ‘সন্ত্রাসী’কে হত্যা করে।

এর আগে বুধবারও ওই জেলায় আরেকটি আইবিওতে নিরাপত্তা বাহিনী চারজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছিল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel