রাজশাহী

পাবনায় র‌্যাবের অভিযানে ১টি শর্টগান, ১টি বন্দুকের বাট ও ১টি অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্স সহ এক নারী গ্রেফতার

পাবনা র‌্যাবের অভিযানে ১টি শর্টগান, ১টি বন্দুকের বাট ও ১টি অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্স সহ এক নারী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১০ মার্চ ২টা ৪০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন কাচারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ফারহানা খন্দকার (৪৫), পিতা-মৃত কে এম শহিদুল ইসলাম, স্বামী-রকিব রানা, সাং-কাচারীপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার এবং তার নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র (শর্টগান), ১টি বন্দুকের বাট ও ১টি অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্স উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত শর্টগান, বন্দুকের বাট, অস্ত্রের মেশিনারীজ ট্যুলবক্স ও গ্রেফরকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel