বিনোদন

প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল : অনন্যা

আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নিজের পুরনো সম্পর্কের ভুলভ্রান্তি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টানার পর এখন তিনি উপলব্ধি করছেন, প্রেমে পড়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলাই ছিল তার জীবনের বড় ভুল।

আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, প্রেমে পড়লে তিনি সামনের মানুষটিকে এতটাই প্রাধান্য দেন যে, নিজের অভ্যাস ও জীবনযাপনের ধরন বদলে ফেলেন।

তার ভাষায়, আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। ইচ্ছাকৃতভাবেই হয়তো নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম।
অনন্যা জানান, এই বোধদয় তার প্রেম ভাঙার পরপরই হয়নি। একা থাকতে শুরু করার পর এবং নিজের সঙ্গে সময় কাটানোর ফলেই তিনি বুঝতে পেরেছেন যে, অন্যের জন্য নিজেকে বদলে ফেলা মোটেও ঠিক ছিল না।

একটু আগে যদি এই বিষয়টি বুঝতেন, তবে হয়তো নিজেকে এতটা বদলাতেন না।
২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের প্রেমে মজেছিলেন অনন্যা। যদিও আদিত্যের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ নিয়ে তারা দুজনেই এখনো নীরব। তবে অনন্যার এই সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, এখন থেকে তিনি সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেবেন।

সূত্র : আনন্দবাজার

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel