রাজশাহী

বগুড়ায় কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে বাড়ির দোতলায় উঠে হাতে কুড়াল এবং দা নিয়ে বসেছিলেন স্বামী। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।

নিহতের নাম মোরশেদা বেগম (৪৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের তায়েজ উদ্দিনের স্ত্রী।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে নিজ বাড়িতে মোরশেদাকে কুপিয়ে হত্যা করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তায়েজ উদ্দিন পেশায় কৃষিকাজ করেন। তার তিন মেয়ে বিয়ে দিয়েছেন। বাড়িতে স্বামী-স্ত্রী বসবাস করেন।

শনিবার বেলা তিনটার দিকে স্ত্রী মোরশেদা বেগম গোসল করে বাথরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তায়েজ উদ্দিন কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় কুপিয়ে হত্যা করে। পরে তিনি ওই কুড়াল নিয়ে মাটির বাড়ির দোতলায় উঠে বসে থাকে।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তায়েজ উদ্দিন একহাতে কুড়াল, অন্য হাতে দা নিয়ে বসে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তায়েজ উদ্দিনকে নিচে নামিয়ে পুলিশ আটক করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তায়েজ উদ্দিনকে থানায় আনার পর তিনি কথা বলছেন না, যার কারণে হত্যাকাণ্ডের কারণ জানা যাচ্ছে না। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel