বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রথম ধাপে বগুড়ায় মোট ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত পরিবারগুলো বিভিন্ন সামাজিক সেবা ও সরকারি সহায়তা সহজে পাওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।