খেলাধুলা

ভারতকে যেভাবে ২০২৬ বিশ্বকাপ ‘জিতিয়েছেন’ শচীন টেন্ডুলকার

ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শচীন টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজ থেকে প্রায় এক যুগ আগে। তবে অবসরের পরও যে তিনি এখনও সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম, তার প্রমাণ মিলেছে এবারের বিশ্বকাপে। ভারতকে বিশ্বকাপ ‘জেতাতে’ বড় ভূমিকাই রেখেছেন তিনি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাঞ্জু স্যামসন। রোববার পুরস্কার নেওয়ার পর তিনি জানালেন, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ে ব্যাটিং কিংবদন্তি শচীন তেন্ডুলকারের সঙ্গে কথা বলা তাকে নতুন করে বিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। তার সেরাটা বের করে এনেই তো ভারতকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন শচীন!

৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু জানান, টুর্নামেন্টের আগের কয়েক মাস ধরে তিনি শচীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। সেই সময় তার ফর্ম ছিল খারাপ এবং জাতীয় দলে জায়গা নিয়েও ছিল অনিশ্চয়তা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যামসন বলেন, ‘আশা করি এটা এখানে বলতে পারব। গত কয়েক মাস ধরে আমি শচীন স্যারের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। অস্ট্রেলিয়ায় বাইরে বসে কোনো ম্যাচ না খেলার সময় ভাবছিলাম সেই মুহূর্তে আমার কী মানসিকতা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমি স্যারের কাছে পৌঁছাই এবং আমরা দীর্ঘ সময় ধরে কথা বলি। এমনকি গতকালও তিনি ফোন করে জানতে চাইলেন আমি কেমন আছি। তার মতো কারো কাছ থেকে স্পষ্টতা, প্রস্তুতি, সচেতনতা ও খেলার বোধ নিয়ে পরামর্শ পেলে তা অনেক বেশি কিছুই হয়ে দাঁড়ায়। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel