দিনাজপুর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বাদ আসর পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মোঃ তোয়াব আলী মোল্লা, বিশিষ্ট মিক্ষাবিদ অধ্যক্ষ হাফিজুর রহমান, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ তৌহিদুর ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি প্রকৌশলি মোঃ রাশেদুল ইসলাম রিপন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরির ভূমিকা পালন করার আহবান জানানো হয়। পাশাপাশি আগামী দিনের প্রতিটি কর্মসূচি সক্রিয় অংশগ্রণের আহবান জানানো হয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। মুনাাত পরিচালনা করেন মাওলানা মোঃ মুজিবুর রহমান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel