দিনাজপুর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের শ্রদ্ধা নিবেদন

দিনাজপুর প্রতিনিধি।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জেলা ইউনিটের আহ্বায়ক আল-মোবেদীন আরজ এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এসিস্ট্যান্ট ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর ইউনিটের মনিরুল ইসলাম মনি, জার্জিসুর রহমান রাশেদ, আজিজুল ইসলাম, ইসরাত জেরিন জুলি, বিলকিস বেগম,শংকর, মিজানুর রহমান বাবু, ফারুক হোসেন রানা,আকাশ মাহমুদ নয়ন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel