দিনাজপুর

মাননীয় প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর সংবাদদাতাঃ আগামী ১৬ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের দিনাজপুর জেলা সফর উপলক্ষ্যে আজ ১৫ মার্চ সকাল ৯টায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel