রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, আলমপুর ইউনিয়নের একটি ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অনুমতি ছাড়া মাটি উত্তোলন করা হচ্ছে।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ তারিকুল ইসলাম (৩৮), পিতা: মোঃ রফিকুল ইসলাম, মধুরামপুর সরকারপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর এবং মোঃ হুমায়ুন কবির (৪৬), পিতা: মৃত জহর উদ্দিন, র্খোদ্দ বেলাইচন্ডী সর্দারপাড়া, দিলালপুর, তারাগঞ্জ, রংপুরকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন।
অভিযানে তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।