রাজশাহী

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের অভিযানে ৭২ জন গ্রেপ্তার

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের তৃতীয় অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামী, অস্ত্রধারীর সহয়োগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, দেশী বিদেশী অস্ত্র ও মাদক।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের ‎নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। তিনি জানা, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন।

ডিআইজি আরো জানান, অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানোর জন্য এই অভিযান পরিচালিত হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোন স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফাস্ট লাইট সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel